আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে ১২পিস ফেনসিডিলসহ আজিজুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আজিজুল স্থানীয় বালিয়াপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় বালিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আড়াইহাজার থানার এসআই সিরাজুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।


