ফতুল্লায় মধ্যযুগীয় নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারদের ১দিনের রিমান্ড
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৭:৫২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদারের অফিসে মধ্যযুগীয় কায়দায় দুই যুবককে নির্যাতনের ঘটনার মামলায় গ্রেপ্তারকৃত দুজনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
রোববার (১২ জানুয়ারী) সকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডকৃত আসামিরা হলেন কুতুবপুর শাহী মহল্লা এলাকার আব্দুল কাদেরের ছেলে রবিন এবং একই এলাকার শফিকুর রহমানের ছেলে ইউনুছ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ( ওসি ) মোঃ আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ ডিসেম্বর শাহী মহল্লা এলাকা থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বিদেশী জাতের ছাগল চুরি হয়।
এ ঘটনায় ৩১ ডিসেম্বর মুসলিমপাড়া এলাকার রাতুল ও নাঈম নামে দুই যুবককে ধরে আনা হয় কুতুবপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদারের অফিসে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।
এ ঘটনায় ১১ জানুয়ারী রবিন ও ইউসুফ নামে দুইজন কে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১০ জানুয়ারি বিকেলে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারের অফিসে নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এখানে এই আওয়ামী লীগ নেতার নির্দেশে তারই সামনে ওই দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।


