Logo
Logo
×

নগরের বাইরে

নাগরিক কমিটি বন্দর শাখার উদ্যোগে ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে সেবা

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৭:৪৯ পিএম

নাগরিক কমিটি বন্দর শাখার উদ্যোগে ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে সেবা
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : ডায়াবেটিস মুক্ত সুস্থ্য জীবনের অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, বন্দর শাখা ও লাইফ কেয়ার ডায়াবেটিক সেন্টারের যৌথ ব্যবস্থাপনায় ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বন্দর রাত্রি কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা সেবা দেয়া হয়। 

এ সময় সর্বোত্তম আধুনিক চিকিৎসা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ডায়াবেটিস চিকিৎসায় ইউরোপ, আমেরিকা ও রাশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, বারডেম নারায়ণগঞ্জ শাখার চিকিৎসক ডা. মো. ফারুক হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ্যাডভোকেট এ বি সিদ্দিক। প্রধান অতিথি তার বক্তব্যে মানবিক ও জনসেবামূলক এই মহতী কার্যক্রম গ্রহণের জন্য বন্দর শাখাকে অভিনন্দন জানান। 

সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক জি এম মাসুদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, সহ-সাধারণ সম্পাদক মিয়া সহিদ, সাংগঠনিক সম্পাদক মো. মাহিন উদ্দীন, অর্থ সম্পাদক মো. জামাল উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক আজাহার খান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাকসুদা ইয়াসমিন, আইটি ও গণমাধ্যম সম্পাদক দীন ইসলাম আহমেদ দীপু, মহিলা বিষয়ক সম্পাদক আখতার পারভীন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, হাজী মো. অলিউল্লাহ সরকার, মো. মাইনুল হাছান প্রিন্স, সগির আহাম্মদ ডালিম, আশরাফ আলী প্রমূখ। 

এ সময় উপস্থিত ডায়াবেটিস রোগীরা তাদের করণীয় ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং ডা. মো. ফারুক হোসেন অত্যন্ত সুন্দরভাবে রোগীদের সকল প্রশ্ন ধৈর্যের সাথে শুনে উত্তর প্রদান করেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে রোগীরা বিভিন্ন কুইজে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার লাভ করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন