Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে কিশোরীর আত্মহত্যা

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৪:০৩ এএম

সোনারগাঁয়ে কিশোরীর আত্মহত্যা
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী এলাকায় নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের লোকজন বিয়ে ঠিক করায় বিথী আক্তার (১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

 

শনিবার (১১ জানুয়ারি) সকালে দৌলরদী এলাকায় এঘটনা ঘটে। পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে বিথী আক্তারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় বাবা-মার সঙ্গে অভিমান করে গতকাল শনিবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন