Logo
Logo
×

নগরের বাইরে

ফার্স্টক্লাস পেয়ে উত্তীর্ণ কাউন্সিলর বাবুপুত্র রিয়েন

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৩:৫৭ এএম

ফার্স্টক্লাস পেয়ে উত্তীর্ণ কাউন্সিলর বাবুপুত্র রিয়েন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে ব্যবস্থাপনা বিভাগে প্রথম বর্ষ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর একমাত্র পুত্র এম.আর.কে রিয়েন। লেখাপড়ার পাশাপাশি রিয়েন পিতার ব্যবসা পরিচালনাসহ এলাকাবাসীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন।


লেখাপড়া, জনসেবা কিংবা পিতার ব্যবসা পরিচালনা কোন দিকই পিছিয়ে নেই রিয়েন। ইতিমধ্যে ১৭ নং ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। গেল বছর বিভিন্ন চড়াই-উৎরাই’র মাঝেও প্রথম বর্ষে রিয়েন ফার্স্টক্লাস অর্জন করেছে।


বর্তমানে লেখাপড়ার পাশাপাশি এসবি স্যাটেলাইট ক্যাবল’র ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন রিয়েন। এছাড়াও একজন জনপ্রতিনিধির সন্তান হওয়ার সুবাধে বিভিন্ন সময় বাবার সাথে ও মাঝে মাঝে বাবার অবর্তমানে এলাকার জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন রিয়েন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন