Logo
Logo
×

নগরের বাইরে

দেওভোগে দিনে দুপুরে চুরি

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৩:৫৩ এএম

দেওভোগে দিনে দুপুরে চুরি
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : দেওভোগে দিনে দুপুরে একটি ফ্লাট বাসার তালা কেটে নগদ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চোরচক্র।


শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে দেওভোগ মাদরাসা তাসলিম পট্টি (সোহাগ মিয়ার চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাদল কামালের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

এ সময় নগদ ২ লাখ টাকা ও একটি ল্যাপটপ,একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের ঝুমকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয় বলে দাবি করেন বাদল কামাল।


চুরির ঘটনার সময় বাদল কামাল জুম্মার নামাজ পড়তে মসজিদে ছিলেন এবং তার পরিবার গ্রামের বাড়িতে ছিলেন।  পরে তিনি এ চুরির ঘটনায় ফতুল্লা মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনা স্থল পরিদর্শন করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন