Logo
Logo
×

নগরের বাইরে

স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৩:৪৩ এএম

স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে গণর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে দুদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।


শনিবার (১১ জানুয়ারি) সকালের দিকে রূপগঞ্জ থানা অভিযোগ দায়ের করলে পুলিশ এদিন দুপুরের দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। ধর্ষণ শেষে কিশোরীকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ফেলে দিয়ে যায় সংঘবব্ধ ধর্ষক চক্র।


গ্রেফতাররা হচ্ছেন আফজাল, তসিফ, অপর গ্রেফতার যুবকের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।


তিনি জানান, পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। দুজন থানা পুলিশ গ্রেফতার করেছে। আরেকজনকে ফাঁড়ি পুলিশ গ্রেফতার করেছে এখনও তাকে থানায় নিয়ে আসা হয়নি।  


ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর পিতা অভিযোগ করেন, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ মেয়ের কাছ থেকে ৫শ টাকা ধার নেয়। ৯ জানুয়ারি সেই টাকা আনতে তার মেয়ে গন্ধর্বপুর স্ট্যান্ডে গেলে তৌসিফ, রূপসী এলাকার তানভীর, সোহাগ, কর্নগোপ এলাকার আফাজাল তার মেয়েকে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নিয়ে যায়।


তিনি আরও জানান, বখাটেরা তার মেয়েকে উপজেলার রূপসী ও কর্নগোপ এলাকার পৃথক দুটি বাড়িতে দুদিন আটকে রেখে ১৫ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ধর্ষকেরা তার মেয়েকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অসুস্থ অবস্থায় ফেলে দিয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন