Logo
Logo
×

নগরের বাইরে

বেতন ভাতার দাবিতে দুই গার্মেন্ট শ্রমিকদের অসন্তোষ : বিক্ষোভ

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৩:৩৯ এএম

বেতন ভাতার দাবিতে দুই  গার্মেন্ট শ্রমিকদের অসন্তোষ : বিক্ষোভ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে পৃথক স্থানে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।


শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানা ও সকালের দিকে হাটাব হান্ডি মার্কেট এলাকার সিনহা গ্রুপের পৃথা ফ্যাশন নামের কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।


শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও চলতি মাসের (জানুয়ারি) ১১ তারিখ হয়ে গেলেও মালিকপক্ষ বেতন ভাতা পরিশোধ করেননি।

বিকেলে শ্রমিকরা ডিসেম্বর মাসের বকেয়া বেতন ভাতা চাইতে গেলে মালিক পক্ষ দিতে পারবেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।


এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বকেয়া বেতন ভাতা দিতে দেরি হওয়ায় শ্রমিকরা উত্তেজিত হয়েছিলো। পরে তাদের বুঝানোর পর শান্ত হয়ে যায়। ২৩ জানুয়ারি শ্রমিকদের সম্পূর্ণ বেতন ভাতা পরিশোধ করা হবে।


অপরদিকে, বকেয়া বেতনভাতা ও শ্রমিকদের অন্যান্য পাওনাদীপরিশোধের দাবিতে অবস্থান কর্মসুচি এবং বিক্ষোভ মিছিল করেছে পৃথা ফ্যাশনের শমিকরা। সকালে উপজেলার হান্ডি মার্কেট এলাকার বিক্ষোভ হয়।


এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, পৃথা ফ্যাশনে কর্মরত ২৬৬ জন শ্রমিকের পাওনা বেতন, ৫৬ জনের চাকুরি ছাড়ার এককালিন ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ না করে রাতের আঁধারে কারখানা গেটে নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। তাদের নোটিশে বলা আছে, ৬০ দিনের মধ্যে সকল শ্রমিকের সকল পাওনা পরিশোধ করা হবে।


অথচ তারা সেই শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই কারখানার সকল মালামাল নিয়ে যাচ্ছে। শিঘ্রই শ্রমিকরা তাদের বেতন না পেলে পেলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেয় তারা।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পোশাক কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন