নয়নের মাগফিরাত কামনায় এনায়েতনগর ইউনিয়ন আ’লীগের দোয়া
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ১১:৩৫ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মরহুম মুসাব্বীর আলম নয়নের রুহের আত্মার মাগফিরাত কামনায় এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) বাদ আসর পঞ্চবটিস্থ ফতুল্লা থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে দোয়া মাহফিল অনুষ্ঠানের পূর্বে নয়নের আচার আচরণ নিয়ে নেতাকর্মীরা আলোচনা করেন। নয়ন একজন সহজ সরল প্রকৃতিক লোক ছিলেন এবং সবার প্রিয় ব্যক্তি ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, থানা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, এনায়েতনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন, বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মতি প্রধান, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মুক্তিযুদ্ধা মহিউদ্দিন রতন, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম জলিল, এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহাবুবুল হক মাসুদ, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলাম, আক্তার হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আতাউর রহমান আতা, মতিউর রহমান মতি, শাহাবুদ্দিন, মীর্জা সুমন, এসএম শাহিন, হামিদ প্রধান, নাসির উদ্দিন, মো: শহিদ, সেলিম, মহিলা নেত্রী শাহনাজ মঞ্জু রেখা, বিউটি, ফারহানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।


