Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী মটর চালকলীগের দোয়া

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ১১:২৪ পিএম

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী মটর চালকলীগের দোয়া
Swapno

যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগের উদ্যোগে ১০ জানুয়ারি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও প্রয়াত সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম রফিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদদের ও অত্র সংগঠনের প্রয়াত সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম রফিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালকলীগের সভাপতি মো: নুরুজ্জামান জজের সভাপতিত্বে উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান মন্টু, সহ-সভাপতি আব্দুল জলিল, আবুল বাশার, জাহাঙ্গীর হোসেন, মো: মোস্তফা, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ন সাধারন সম্পাদক রাহাত খান, সাংগঠনিক সম্পাদক সমীর চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শুভ, প্রচার সম্পাদক বাবু এবং ত্রান ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর আলম, মটর চালকলীগ নেতা মো: লিটন, কবির হোসেন, আজমীর ও মোজাহিদুল ইসলাম শুভ সহ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন