নয়নের আত্মার মাগফেরাত কামনায় আল-আমিনের উদ্যোগে দোয়া
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৮:২৯ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সাইফউল্লাহ বাদলের জৈষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা কাশীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন কাশীপুর শাহী মসজিদে কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিলে মাছাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন আল-আমিন। উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত দিকে নিজ বাড়ি কাশীপুর খিলমার্কেটস্থ পেশকার বাড়িতে হ্নদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে নয়ন শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আর মৃত্যুকালে নয়নের বাবা, মা স্ত্রী, দুই কন্যাসহ অসখ্য গুনগাহি রেখে যান। নয়নের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। মৃত্যুকালে নয়নের বয়স ছিলো ৪৫ বছর। পাশাপাশি এলাকাবাসীর কাছে সাদা মনের মানুষ হিসেবেই পরিচিতি ছিল নয়নের।


