Logo
Logo
×

নগরের বাইরে

ঘারমোড়া যুবসমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় দোয়া

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:৫০ পিএম

ঘারমোড়া যুবসমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় দোয়া
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : ঘারমোড়া যুবসমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারী বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দর উপজেলার ঘারমোড়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়। 

 

ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান। সাবেক ব্যাংক কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম মোল্লা সভাপতিত্বে ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, সাবেক মেম্বার বুলবুল আহাম্মেদ, আওয়ামীলীগনেতা আবু নাসের, শামীম সরদার প্রমুখ। 

 

ওয়াজ মাহফিলে প্রধানবক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরআন আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফ। আরো ওয়াজ বয়ান করেন মোফাসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাইফী ও ঘারমোড়া কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ এমদাদুল হক মোহসেনী পিরোজপুরী প্রমুখ। 

 

ওয়াজ মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রমিজ উদ্দিন বুলেট, খোকন, শাহ আলম, অলি আহাম্মদ, সুমন, মানিক,হাবিবুর সরদার প্রমুখ।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন