Logo
Logo
×

নগরের বাইরে

গ্যারেজ মালিককে সন্ত্রাসীদের মারধর ও পুলিশি হয়রানীর অভিযোগ

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৮:৫৮ এএম

গ্যারেজ মালিককে সন্ত্রাসীদের মারধর ও পুলিশি হয়রানীর অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে মোয়াজ্জেম হোসেন শাহিন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা মারধর করে ডানচোখে গুরুত্বর জখম ও পুলিশি হয়রানীর অভিযোগ উঠেছে। ঘটনার মূল নায়ক আলাউদ্দিন ভুইয়ার বিরুদ্ধে আহত শাহিন মামলা করতে চাইলেও পুলিশ মামলা নিচ্ছে না।


আহত মোয়াজ্জেম হোসেন শাহিন জানায়, সানারপাড় পিডিকে পাম্পের পশ্চিম পাশে গাড়ী ধোয়ার একটি গ্যারেজ রয়েছে তার। গাড়ী ধোয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা সফর উদ্দিন ভূইয়ার ভাই আলাউদ্দিন ভূইয়ার সাথে একদিন তার বাক বিতন্ডা হয়। পরে আলাউদ্দিন ভূইয়া নিজেই একটি গাড়ী ধোয়ার গ্যারেজ করে। এবং আমার গাড়ী ধোয়ার গ্যারেজটি বন্ধ করে দিতে বলে।

 

কিন্তু আমি গ্যারেজ বন্ধ না করায় গত বছরের ২০ অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান আমাকে গ্যারেজ থেকে তুলে নিয়ে যায়। পরে রাতভর হাত, মুখ ও চোখ বেধে থানায় অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেললে গভীর রাতে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আমাকে চিকিৎসা দেয়।

 

এরপর আমার জ্ঞান ফিরলে উপ-পরিদর্শক সাইদুজ্জামান আমার কাছে ৩ লাখ টাকা দাবি করে। টাকা দিলে ছেড়ে দিবে বলে জানায়। আমি তখন বলি আমার কাছে ৭০ হাজার টাকা আছে। উপ-পরিদর্শক সাইদুজ্জামান ৭০ হাজার টাকা নিয়ে আমাকে ভোর ৫টায় গ্যারেজে নিয়ে ছেড়ে দেয়।

 

এরই ধারাবাহিকতায় গ্যারেজটি বন্ধ না করায় গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় আলাউদ্দিন ভূইয়াসহ তার সহযোগী ওহাব, মেহেদী, হাসানসহ অজ্ঞাত নামা ১৫/২০’জন সন্ত্রাসী আমাকে বেধড়ক মারধর করে। সন্ত্রাসীদের আঘাতে আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতসহ ডান চোখে মারাত্বক আঘাত প্রাপ্ত হই।

 

এ ঘটনায় আমি থানায় গেলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক আলাউদ্দিন ভূইয়ার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না বলে জানিয়ে দেয়। প্রয়োজনে আমাকে সিঙ্গাপুর নিয়ে চোখের চিকিৎসা করা হবে বলে জানায়। ওসি বলেন, অন্যদের বিরুদ্ধে মামলা দিলে দিতে পার।


এদিকে শাহিনের অভিযোগ সম্পর্কে জানতে বৃহস্পতিবার সন্ধ্যার পর সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


তবে এস আই সাইদুজ্জামান বলেন, ২০ অক্টোবর! এতো আগে তো তাকে আনা হয়নি থানায়। কয়েকদিন আগে সে (শাহিন) অভিযোগ করেছে কারা যেনো তাকে মারধর করেছে। তার একটি চোখে আঘাত লেগেছে। বিষয়টি এস আই ফরিদ তদন্ত করছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন