Logo
Logo
×

নগরের বাইরে

অমুসলিম ঘোষণার দাবীতে না’গঞ্জে কাদিয়ানী বিরোধী সম্মেলনের প্রস্তুত

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম

অমুসলিম ঘোষণার দাবীতে না’গঞ্জে কাদিয়ানী বিরোধী সম্মেলনের প্রস্তুত
Swapno

স্টাফ রিপোর্টার : কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে সম্মেলনের প্রস্তুতি নিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। আগামী ১ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জে  এ সম্মেলন হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার ইসদাইরে জামীয়া কারিমিয়া মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত জেলা শাখার নেতৃবৃন্দ  সম্মেলন করার ঘোষণা দেন। ফতুল্লার জামতলাস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  ওই সম্মেলন হবে বলেও জানানো হয়। 


মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন কাশেমী, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু সায়েম খালেদ, সাধারন সম্পাদক মাওলানা আবু তাহের জিহাদী, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি হারুন উর রশিদ।


বক্তব্যে মাওলানা আবদুল কাদির বলেন, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তাঁর পরে আল্লাহ তা’আলা কোন নবী বা রাসুল এ দুনিয়ায় আর পাঠাবেন না। মুসলমানদের মৌলিক আক্বীদা-বিশ্বাসের অন্যতম বিষয় এটি। যারা আল্লাহর এ ঘোষণা অস্বীকার করে তারা কাফের। কাদিয়ানী সম্প্রদায় ইসলামের এই মৌলিক ও গুরুত্বপূর্ন বিশ্বাসকে অস্বীকার করে। তারা  মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিয়েছে। এটা সরাসরি কুফুরী।

 

আমরা চাই কাদিয়ানীরা মুসলিম নয় আহমদিয়া জামাত নামে স্বীকৃতি হউক। এরপর তারা তাদের মতো করে চলা ফেরা করুক আমাদের কোন বাধা নেই। কিন্তু মুসলিম দাবী করতে পারবেনা। আগামী ১  ফেব্রুয়ারী আমাদের এ সম্মেলন নারায়ণগঞ্জ থেকে শুরু হয়ে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হবে। সরকার কাদিয়ানীদের অমুসলিম স্বীকৃতি না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন