সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে কর্মরত অবস্থায় নুরুল ইসলাম নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিমাইকাশারী এলাকায় হাসেম মিয়ার বাড়ীর দেয়ালে প্লাষ্টারের কাজ করছিলো। এসময় ১১ হাজার ভোল্টের বিদুৎতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত নুরুল ইসলামের কুড়ীগ্রাম জেলার রাজারহাট থানার পাঠানপাড়া এলাকায় আব্দুর রহমান খোকার ছেলে। সে এ ভবনটির নিচতলায় ভাড়ায় বসবাস করত।
এ ব্যাপারে নিহতর বোন মনোয়ারা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেছে।


