Logo
Logo
×

নগরের বাইরে

নয়নের আত্মার মাগফিরাত কামনায় কাশিপুর ইউপির উদ্যেগে দোয়া 

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:০৮ পিএম

নয়নের আত্মার মাগফিরাত কামনায় কাশিপুর ইউপির উদ্যেগে দোয়া 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মরহুম মোছাব্বীর আলম নয়নের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের উদ্দেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


 
এদিকে মরহম মোছাব্বীর আলম নয়নের মাহফিরাত কামনায় সকাল হতে ইউনিয়ন পরিষদে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন খতম দেন। তার পাশাপাশি দোয়া করা হয়। এরপর দুপুরে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। আর দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। 


 
এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান আইয়ুব আলী, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ সাত্তার, হোসিয়ারী সমিতির পরিচালক আমীর উল্লাহ রতন, আওয়ামীলীগ নেতা শহিদউল্লাহ খোকন, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শামীম আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান-৩ মরিয়ম আক্তার, শামী, ইমদাদুল হক খোকা, বেজবাউর রহমান পলাশ, খোকন সরদার, আমির হোসেন, জাকির হোসেন ডালিম, রাবেয়া আক্তার রিমা, হেলেনা আক্তার, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন,সাইফউল্লাহ বাদলের ছোট ছেলে নাজমুল আলম সাজন, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া বিষয়ক সম্পাদক আলীম শেখ, কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: সেলিম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন