Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৮ পিএম

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : চলছে শৈত্য প্রবাহ, কমেছে তাপমাত্রা, বাড়ছে শীত। আবহাওয়া অধিদপ্তরও বলছে জানুয়ারীর শুরুতেই শৈত্য প্রবাহে কাপঁছে পুরো দেশ। এতে সীমাহীন কষ্ট ও দুর্ভোগের শিকার ভাসমান ও নিন্ম আয়ের মানুষেরা। 


শীতার্তদের কষ্ট লাগবে অসহায় মানুষদের পাশে দাড়ালেন, রূপগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার রাতে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। উপজেলার ভোলাব, কাঞ্চন, ভুলতা, মুড়াপাড়া, গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সহস্রাধিক অসহায়দের মাঝে এ শীতবস্ত্র কম্বল-তোষক বিতরণ করা হয়। এসময় বিভিন্ন এতিমখানার শিশুদের জন্যও শীতবস্ত্র বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, চলতি বছরে পুরো উপজেলায় দুই সহস্রাধীক অসহায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে। প্রতিদিন সরে জমিনে গিয়ে কেবল অসহায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ চলছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন