Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে জমি দখলের চেষ্টায় সাইনবোর্ড ভাংচুর, মারধর

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৩ পিএম

রূপগঞ্জে জমি দখলের চেষ্টায় সাইনবোর্ড ভাংচুর, মারধর
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাঁধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন জাহেদ আলী নামে কেয়ারটেকারকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এসময় প্রতিপক্ষের লোকজন পাকা সাইন বোর্ড ভাংচুর, লোহার রড ও সিমেন্ট লুট করে নিয়ে গেছে বলেও  অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় ঘটে এ ঘটনা।


জমির মালিক বেনজির আহমেদ শরিফ লিখিত অভিযোগে জানান, তার বাবা আলাউদ্দিন বাড়িয়াছনি এলাকায় ৬ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। একই এলাকার মোক্তার হোসেন, সোহেল মিয়া, লিটন মিয়া, আব্দুল আলী ওরফে আবু, মঞ্জুরুল ইসলাম, সোহাগ মিয়া, মনির হোসেন বেশকেয়েকদিন ধরে বেনজির আহমেদ শরিফের বাবা আলাউদ্দিনের জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে।

 

বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের লোকজনসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আলাউদ্দিনের জমির নির্মাণে কাজে বাঁধা প্রদান করেন। এসময় কেয়ারটেকার জাহাদ আলী বাঁধা প্রদানের কারণ জিজ্ঞাসা করলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করেন। এসময় প্রতিপক্ষের লোকজন দুইটি সাইনবোর্ড ভাংচুর করে, ১ টন রড. ৩০ বস্তা সিমেন্ট, ৫ হাজার ইট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বেনজির আহমেদ শরিফ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 


এ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন