Logo
Logo
×

নগরের বাইরে

বাদল পুত্র নয়নের স্মরণে মসজিদ মন্দিরে মাসদাইর আ`লীগের দোয়া

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৪৮ পিএম

বাদল পুত্র নয়নের স্মরণে মসজিদ মন্দিরে মাসদাইর আ`লীগের দোয়া
Swapno

স্টাফ রিপোটার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের জ্যেষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনা করে বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ আছর বাড়ৈভোগ বাইতুস সালাম জামে মসজিদ, আল মদিনা জামে মসজিদ, বাড়ৈভোগ জুম্মা মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, কাজি বাড়ি মসজিদ মিলাদ ও দোয়া এবং সন্ধ্যায়  শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময়ে মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

 

এ সময় বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল, ৭ নং ওয়ার্ড মেম্বার মীর জাকারিয়া জাকির, বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক  নবী হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা দেওয়ান,  অলি উল্লাহ কাজি, প্রদীপ মন্ডল, আক্তার হোসেন, হাসান আলী দেওয়ান, আফজাল দেওয়ান, সৈয়দ রাসেল, মোক্তার দেওয়ান, ফতুল্লা থানা  যুবলীগ নেতা রবিউল ইসলাম রানা, ফতুল্লা থানা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পরিবেশ সম্পাদক শাহ্ নেওয়াজ অপু, সাইদুল, সবুজ মন্ডল, ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ মন্ডল, অভিজিৎ মন্ডল, হৃদয়, জুম্মান প্রমুখ ।

 

প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোছাব্বির আলম নয়ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  পরে সোমবার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কাশিপুর খিলমার্কেটস্থ বড় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন