Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১১:২৫ পিএম

ফতুল্লায় আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৩৪) : ফতুল্লা কায়েমপুরে গ্যাস লাইনের লিকেজ অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধু ফরিদা বেগম (২৫) মারা গেছেন। বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ফতুল্লা মডেল থানার এসআই মোবারক হোসেন জানান, মুফতি নজরুল ইসলামের বাড়ির নিচতলার ভাড়াটিয়া শরীফের কক্ষে চুলার গ্যাস লাইন লিক করত। মঙ্গলবার ভোরে চুলা ধরানোর চেষ্টা করার সময় ম্যাচের কাঠি ধরাতেই সেই লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এ সময় ফরিদা বেগমের শরীর ৮০ ভাগ দগ্ধ হলেও শরীফ মিয়া সামান্য আহত হন। 

 

নিহতের লাশ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবারের লোকজন। নিহত ফরিদা বেগমের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাধানগর গ্রামে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন