শিল্পপতি জালাল উদ্দিনের সাথে সম্মীলিত নাট্যকর্মী জোটের শুভেচ্ছা
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:২৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার জেএমএস গ্লাস ফ্যাক্টরীর সত্বাধিকারী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মামা শ্বশুর বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দিন আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সম্মীলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্ধ। বুধবার (৮ জানুয়ারী) রাত সাড়ে ৭টায় শিমরাইল এলাকাস্থ জেএমএস গ্লাস ফ্যাক্টরীতে গিয়ে ফুলের তোড়া উপহার দিয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং জন্মশত বার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষে উভয়ের মধ্যে মতবিনিময় করা হয়। ওই কর্মসূচিগুলো সফল করার জন্য জালাল উদ্দিন আহমেদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সম্মীলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্ধ।
এসময় উপস্থিত ছিলেন, সম্মীলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জের নব নির্বাচিত কমিটির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি শাহজাহান, প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন ভুলু, নির্বাহী কমিটির সদস্য নুর হোসেন, অর্থ সম্পাদক শফিউল আলম ও সহ-প্রচার সম্পাদক মনসুর শেখসহ অন্যান্য নেতৃবৃন্ধ প্রমূখ।


