Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও আটা বিতরণ

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৭:২৯ পিএম

সিদ্ধিরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও আটা বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজের খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র  ও আটা বিতরন করা হয়েছে। 

 

বুধবার (৮জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসারোডস্থ ২নং ওর্য়াড কাউন্সিলর কার্যলয়ে এ শীতবস্ত্র ও আটা বিতরন করা হয়। হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজের খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া। 

 

এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন হাজী আলম, মাওলানা আমিনুল ইসলাম, হাজী জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন, হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজের খাতুন ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক কামাল হোসেন, মোক্তার হোসেন, মাস্টার মহিউদ্দিন ও জসিমউদ্দিন প্রমূখ। 

 

এসময় প্রধান অতিথির বক্তব্য হাজী ইয়াসিন মিয়া বলেন এই শীতার্থ মানুষের পাশে এসে দাড়ানোর জন্য কাউন্সিলর ইকবাল হোসেন কে আমি ধন্যবাদ জানায়। কাউন্সিলর ইকবাল এর আগেও আমাদের এলাকার গরিব,দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও আটা বিতরন করছে। আমাদের এলাকার বৃত্তবান দের আমি আহ্বান জানাই আপনারাও ইকবালের মত এই শীতার্তদের পাশে এসে দাড়ান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন