জননেত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে : ভিপি বাদল
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৭:২২ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাঙ্গালী জাতি আমার জন্য যা করেছে আমার বুকের তাজা রক্ত দিয়েও তার ঋণ কখনো শোধ হবে না।
জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশ ও জনগনণর জন্য কাজ করে যাচ্ছে। আমরা শেখ হাসিনা কর্মী হয়ে কাজ করছি। দলমত নির্বিশেষে আমরা সকলের জন্য কাজ করতে চাই।
গতকাল বুধবার বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ মুখফুলদি স্কুল মাঠে মহান বিজয় দিবস ও মজিব বর্ষ উপলক্ষে অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিপি বাদল আরো বলেন, একটি এলাকাতে আওয়ামীলীগ ও বিএনপি থাকতে পারে। এর জন্য আমরা বিএনপি মুরুব্বি দেখলে তাদের সালাম দিব না। বিএনপি জোট সরকার আমাদের উপর অনেক অত্যাচার ও জোর জুলুম চালিয়েছে। আমরা কিন্তু প্রতিশোধ নেইনি।
বিএনপি কয়জন নেতা এই অসহায়দের পাশে দাড়িয়েছে। এখানে কেউ বলতে পারবেন বিএনপি বন্দরে কোন স্থানে গরীবদের জন্য একখানা কম্বল বিতরণ করেছে।
কলাগাছিয়া ইউনিয়ন সাবেক ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সভাপতি আলহাজ¦ কামরুল হাসান জজ মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণকালে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মঞ্জুর হাসান মঞ্জু প্রমুখ।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন মুখফুলদি পঞ্চায়েত কমিটির সভাপতি শাহজাহান, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা রবিউল আউয়াল রবি, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ।


