বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার চর-ইসলামপুর এলাকার আক্তার হোসেন মিয়ার স্ত্রী নূরতাজ (৪০) দক্ষিন লক্ষনখোলা এলাকার মনির হোসেন মিয়ার ছেলে ২টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমির হোসেন (৪০) ও বন্দর হাফেজীবাগ এলাকার মৃত আরি আক্কাস মিয়ার ছেলে মোক্তার হোসেন (৩৮)। ধৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


