বন্দর (যুগের চিন্তা ২৪) : প্রিমিয়ার ব্যাংক বন্দর উপশাখার শুভ উদ্ধোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বন্দর আমিন আবাসিকস্থ চৌধূরীপ্লাজায় এ শাখার শুভ-উদ্ধোধন করা হয়। প্রিমিয়ার ব্যাংক শুভ-উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রআব্দুল জাব্বার চৌধূরী।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ শাখার প্রধান ও আঞ্চলিক প্রধান মোঃ শহীদ হাসান মল্লিক এর সভাপতিদত্বে শুভ-উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আবু জাহের, বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম, ব্যবসায়ী চাঁন মিয়া, ও রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী ও বীরমুক্তিযোদ্ধা আসরাফ উদ্দিন খান প্রমুখ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দেশ টিভি সংবাদ উপস্থাপক মেহেদী হাসান।


