Logo
Logo
×

নগরের বাইরে

দুই বোনকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে ভূয়া সেনাসদস্য গ্রেফতার

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৬:৪৮ পিএম

দুই বোনকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে ভূয়া সেনাসদস্য গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : দুই বোনকে ধর্ষণ ও হত্যার চেষ্টা অভিযোগে আলমগীর হোসেন (২৫)  নামে  এক ভূয়া সেনাসদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি পোস্টের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।     


মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর  অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার আলমগীর  হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন কাটা কুশিয়া এলাকার এলাহি নেওয়াজ খাঁ’র ছেলে। 


আলেপ উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়,  ২০১২ সালে  সে ঢাকা সেনানিবাসস্থ কচুক্ষত আর্মি স্টোরে চাকুরী নেয়। সেখানে চাকুরীকালীন সময়ে সে সেনাবাহিনীর ভূয়া আইডি কার্ড ও ট্রাওজার সংগ্রহ করে। পরবর্তীতে সে বিভিন্ন সময়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করত।

 

এরই ধারাবাহিকতায় সে সেনাবাহিনীর সদস্য হিসেবে মিথ্যা পরিচয়ে ফেইজবুক আইডি খুলে ভিকটিমদের সাথে ভাই-বোনের সম্পর্ক গড়ে তুলতো। এ সম্পর্কের জের ধরে গত ২৫ ডিসে¤¦র ভিকটিমের বাড়িতে অবস্থান করে ভাই-বোনের সম্পর্কে সুবাদে ভিকটিমের বিভিন্ন আপত্তিকর ছবি তার মোবাইলে ধারণ করে।  


ওই দিন রাতে কৌশলে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরে এ  বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের বাড়ি হতে চলে যায়। পরবর্তীতে সে বিভিন্ন সময়ে ভিকটিমদের ভয়ভীতি ও হুমকি দেয় এবং বলে তার কথামতো তার সাথে ঘুরতে না গেলে ভিকটিমের আপত্তিকর ছবি ফেইসবুকে ছেড়ে দিবে। 


পরে ৩০ ডিসেম্বর ভিকটিম দুই বোনকে বিভিন্ন কৌশলে ফুসলিয়ে ও অভিনব কায়দায় ভয়ভীতি প্রদর্শন করে অপহরণপূর্বক  তাদেরকে ঢাকা হতে বরিশালগামী কীর্তনখোলা লঞ্চের কেবিনে উঠিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করে। পরে মধ্যরাতে দুই বোনকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে সে উভয় ভিকটিমের সাথে জোর পূর্বক আপত্তিকর ছবি তার মোবাইলে ধারণ করে। পরদিন ভোরে ভিকটিমদের ব্যবহৃত মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।


আলেপ উদ্দিন আরো বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছ। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন