বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রূপগঞ্জে আ’লীগের সভা
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৫:০৬ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষ রূপগঞ্জে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বীর হাটাব এলাকায় উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় হকার্স লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, বাবু প্রণয় কুমার বণিক, দেলোয়ার হোসেন কাজল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাজী আব্দুল মজিদ, গোলজার আমিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, সেকান্দর হোসেন, আব্দুর রউফ মালুম, জাকির হোসেন, তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শিপন, হারুনুর রশিদ বিপ্লব, তুষার আহমেদ রিফাত প্রমুখ।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


