Logo
Logo
×

নগরের বাইরে

জাকির খানের ছোট ভাই জিকু খান গ্রেফতার

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:৪৬ পিএম

জাকির খানের ছোট ভাই জিকু খান গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ছোট ভাই জিকু খানকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বিয়ের ৩ দিন পর মঙ্গলবার দুপুরে দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিকু খান শহরের আলোচিত ব্যবসায়ি দৌলত খানের ছেলে। গত ৩ জানুয়ারি জিকু খান বিয়ে করেন।

 

পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি জাকির খানের ছোট ভাই জিকু খানের বিয়ে হয়েছে। ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলা, সোহাগ হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জিকু খান। জিকু খানের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ডজন খানেক মামলা রয়েছে।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ফতুল্লার সোহাগ হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া ১৬ ডিসেম্বর পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলারও আসামি সে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন