Logo
Logo
×

নগরের বাইরে

সম্মেলন সফল করতে না’গঞ্জ জেলা আওয়ামী মটর চালকলীগের প্রস্তুতি সভা

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:১৯ পিএম

সম্মেলন সফল করতে না’গঞ্জ জেলা আওয়ামী মটর চালকলীগের প্রস্তুতি সভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আগামী ২৬ জানুয়ারী রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগের জাতীয় সম্মেলন সফল করতে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় এ প্রস্তুতি মূলক সভাটি অনুষ্ঠিত হয়।


এসময় আগামী ২৬ জানুয়ারী জাতীয় সম্মেলনকে সফল করতে নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সে লক্ষ্যে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হয়।


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালকলীগের সভাপতি মো: নুরুজ্জামান জজের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান মন্টু, সহ-সভাপতি আব্দুল জলিল, আবুল বাশার, জাহাঙ্গীর হোসেন, মো: মোস্তফা, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ন সাধারন সম্পাদক রাহাত খান, সাংগঠনিক সম্পাদক সমীর চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শুভ, প্রচার সম্পাদক বাবু এবং ত্রান ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন