স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ব্যবসায়ী সায়েম আহম্মেদ সাঈদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্র্যাট আদালত (খ) অঞ্চলে ইসলামী ব্যাংক ফতুল্লা শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল কালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শহরের জামতলাস্থ আল-সাদ ফ্যশনের মালিক সায়েম আহম্মেদ সাঈদ। তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর নয় লক্ষ নব্বই হাজার পাঁচ শত পনের টাকা পাওনা ব্যংকের নিকট পরিশোধের জন্য চেক প্রদান করেন। যা পরবর্তিতে ডিজঅনার হয়।
মামলার বাদী আব্দুল কালাম জানায়, বিবাদী সাঈদ নিগোশিয়েবল ইনসট্রমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারা বিধান অনুসারে আইনত অর্থ দন্ড ও শাস্তিযোগ্য উভয়ের অপরাধী হয়েছে। সে প্রতারণা করেছেন। এ মর্মে ইসলামী ব্যাংক ফতুল্লা শাখার প্রিন্সিপাল অফিসারের পক্ষে আমি আদালতে বিচার আবেদন করেছি। যার সিআর নং- ৯৫৮/২০১৯ইং।


