Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে পশু চিকিৎসকের ভিজিট ১৫০০ টাকা !

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:১০ পিএম

সোনারগাঁয়ে পশু চিকিৎসকের ভিজিট ১৫০০ টাকা !
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলায় সাধারন কৃষক ও গো খামারীরা বিপাকে তাদের গবাদী পশুর চিকিৎসা নিয়ে। সরকারি প্রাণী হাসপাতালের চিকিৎক গো খামরীদের কাছ থেকে ভিজিট হিসাবে ১হাজার ৫শ’ টাকা ফি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও নিজের খেয়াল খুশিমতো চিকিৎসা দিতে গিয়ে অনেক গো খামারীর গরু মারা যাওয়ার মত ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা জানান।


দরপত এলাকার ভুক্তভোগী ওমর হোসেন জানান, মঙ্গলবার আমার গরুর খামারের একটি গাভী অসুস্থ্য হলে ডাঃ শাখাওয়াতের কাছে গেলে তিনি যে ঔষধ দিয়েছেন তা খাওয়ানোর ৩ মিনিটের মাথায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাভীটি মারা যায়। তাকে অসুস্থ্য গবাদী পশু দেখালে দেড় থেকে দুই হাজার টাকা ভিজিট দিতে হয়।


এ ব্যাপারে উপজেলা প্রাণী হাসপাতালের ভেটনারি সার্জন ডাঃ শাখাওয়াত হোসেন বলেন, আমার ভিজিট ১৫শ’ টাকা, আমার কাছে ওমর হোসেন নামে এক খামারী তার গাভীর চিকিৎসা নিতে এসেছিল আমি সঠিক চিকিৎসা দিয়েছি গাভী মারা গেলে আমার কী করার আছে । 

এব্যাপারে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ  ইউসুফ হাবিব বলেন, একজন সরকারি পশু চিকিৎসক সবোর্চ্চ ৩০ টাকা ফি নিতে পারেন। অতিরিক্ত টাকা কারো কাছ থেকে নিয়ে থাকলে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন