Logo
Logo
×

নগরের বাইরে

লাঙ্গলবন্দে বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৪১ পিএম

লাঙ্গলবন্দে বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : দেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শীতের দিনে রাস্তার ধারে ও নদীর পারে বাস করা বেদে সম্প্রদায়ের মানুষ থাকে অবর্ণনীয় কষ্টে। বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে বাস করা বেদে পল্লীতে শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ করা হয়েছে।


সোমাবার (৬ জানুয়ারি) বেসরকারি উন্নয়ন সংস্থা বাসমাহ ফাউন্ডেশন ইউএসএ-র সহযোগিতায় স্থানীয় তরুণ তরুণীরা এ পোষাক বিতরণ করেন। মুসলিম বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত শিশুদের মাঝে শীতের সোয়েটার বিতরণ করা হয়। শীতের পোষাক পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।


এসময় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট সোনারগাঁ সভাপতি আকতার হাবিব, সদস্য সুমাইয়া আক্তার, রোমানা আক্তার, সোহাগ মিয়াসহবাসমাহ ফাউন্ডেশনের ভলান্টিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন