স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানে অসহায় গরীব, দুস্থ ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন পূর্ব ইসদাইর রসুলবাগ যুব সংগঠন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আদালত পাড়া এলাকায় ঘুরে ঘুরে অসহায় গরীব ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি তাজুল ইসলাম রাজীব, ক্রীড়া সম্পাদক শাকিল মাহমুদ জুয়েল, হাসিব, বিল্লাল, মকবুল প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, আমরা প্রতি বছরই শীতের মৌসুমে অসহায় গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে থাকি। আমরা এ বছরের প্রথম দিন থেকে কম্বল বিতরণ করছি। এখন পর্যন্ত প্রায় ৫০০-৭০০ কম্বল বিতরণ করেছি।


