বন্দর (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো. সাগর। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় কাউন্সিল এর কার্যালয়ে এ কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদ, ১৯ নং ওয়ার্ড সচিব মো. শাখাওয়াত হোসেন রিয়াদ, মোখলেছুর রহমান, আমির সোহেল, মো. আলাদ্দীন, আলামিন এবং আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


