Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় বিলুপ্ত প্রজাতির বন বিড়াল উদ্ধার

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৭:০৮ পিএম

ফতুল্লায় বিলুপ্ত প্রজাতির বন বিড়াল উদ্ধার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : ফতুল্লা থেকে বিলুপ্ত প্রায় একটি বন বিড়াল উদ্ধার করেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিম।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পঞ্চবাটি এলাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে এ বন বিড়ালটি উদ্ধার করা হয়।


বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিম প্রধান এমএম সাদ এ তথ্য নিশ্চিত করে জানান, মূলত খাবারের খোঁজে বন বিড়ালটি লোকালয়ে প্রবেশ করেছিল। পরে স্থানীয়রা বিড়ালটিকে আটক করে। আটকের সময় বিড়ালটি কিছুটা আহত হয়েছে। সুস্থ করার পর বিড়ালটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী এটিকে অবমুক্ত করা হবে।

 

তিনি আরও জানান, এর আগে ঢাকার শাহবাগ থেকে একই প্রজাতির একটি বন বিড়ালের চামড়া উদ্ধার করা হয়। 


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার জানান, বিষয়টি আমার জানা নেই। যেহেতু এটি বন বিড়াল সেক্ষেত্রে বিষয়টি বন বিভাগ দেখবে। তবে বিড়ালটি যদি আহত থাকে তাহলে চিকিৎসা শেষে বন বিভাগ যদি মনে করে  আমাদের কাছে হস্তান্তর করবে। তা-না হলে বন বিভাগ ও প্রাণি বিভাগের মতামত অনুযায়ী বিড়ালটিকে অবমুক্ত করা হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন