সাইফুল্লাহ বাদলের পুত্র নয়নের মৃত্যুতে রঞ্জিত মন্ডলের শোক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০২:৫৭ পিএম
স্টাফ রিপোটার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের জ্যেষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল।
সোমবার (৬ জানুয়ারি ) এক শোকবার্তায় রঞ্জিত মন্ডল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবদেনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নয়ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোছাব্বির আলম নয়নের মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কাশিপুর খিলমার্কেটস্থ বড় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার জানাযায় দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন।


