Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতে ৫ দোকানকে জরিমানা

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১১:১৫ পিএম

ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতে ৫ দোকানকে জরিমানা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়ের নেতৃত্বে ফতুল্লায় খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখায় ৫টি দোকানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

জরিমানা প্রাপ্তরা হলো- আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা, ইসলামিয়া জেনারেল স্টোরকে ৩০ হাজার টাকা, তসলিমা স্টোরকে ২০ হাজার টাকা, হারুন স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২০ হাজার টাকা ও বনফুল এন্ড কোং কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রবিবার (৫ জানুয়ারি) ইসদাইর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ ও অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা বেগম, খাদ্য পরিদর্শক শাহজাহান হালদার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন