Logo
Logo
×

নগরের বাইরে

না ফেরার দেশে নয়ন : ফতুল্লা থানা আ’লীগের নেতৃবৃন্দের শোক

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১০:৫৫ পিএম

না ফেরার দেশে নয়ন : ফতুল্লা থানা আ’লীগের নেতৃবৃন্দের শোক
Swapno

স্টাফ রিপোটার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের  জ্যৈষ্ঠ পুত্র  মোছাব্বির আলম নয়ন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.........রাজেউন)। 

 

রোববার রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে বাবা,মা,স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

 

সোমবার বাদ  জোহর কাশীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কাশিপুর খিলমার্কেটস্থ বড় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।  তার জানাযায় দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন। 

 

নয়নের জানাযায় অংশগ্রহণ করেন,নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মীর সোহেল,দপ্তর সম্পাদক রাসেল,ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ,ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, সাবেক সহসভাপতি শহিদুল্লাহ,সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহামুদ,সাবেক দপ্তর সম্পাদক মোমেন শিকদার, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন,থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ। 

 

নয়নের মৃত্যুতে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী,সাবেক সাধারণ সম্পাদক বিএম শফিকুল ইসলাম শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী,ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক,সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ।  

 

এক শোক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবদেনা জ্ঞাপন করেছেন। এছাড়াও নয়নের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন নেতৃবৃন্দ। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন