সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসা এলাকায় এ ঘটনাটি ঘটে। হতভাগা পথচারীর নাম রাকিব শিকদার (২৬)। রাকিব ট্যাংকলরীতে হেলপারের চাকুরী করে বলে জানায় তার স্বজনরা। তার পিতার নাম মোবারক সিকদার। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম তেওয়ারী জানায়, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের চাপায় পড়ে সে ঘটনাস্থলে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


