Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৭ বছর প্রেমের সম্পর্ক, বিয়ের নামে ৪ বছর ধর্ষণ

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১০:৩৩ পিএম

বন্দরে ৭ বছর প্রেমের সম্পর্ক, বিয়ের নামে ৪ বছর ধর্ষণ
Swapno

যুগের চিন্তা ২৪ : বন্দরে মন্দিরে সিঁদুর পড়িয়ে হিন্দুমতে দু’জনের বিয়ে সম্পন্ন হয়। এরপর দু’জনে যে যার বাড়িতেই অবস্থান করছিল। মাঝে মধ্যে ছেলেটি মেয়ের বাড়িতে এসে থাকতো। এভাবে কেটে যায় ৪ বছর। দীর্ঘ এই সময়ের মধ্যে স্বামীর দাবি নিয়েই ছেলেটি মেয়েটির বাড়িতে এসে রাত কাটাতো। 

 

কিন্তু ছেলেটিকে হিন্দুমতে বিবাহ নিবন্ধনের কথা বললেই ছেলেটি বিষয়টি এড়িয়ে যেতো। সর্বশেষ গত ২ ডিসেম্বর রাতে ছেলেটি মেয়েটির বাড়িতে এলে মেয়েটি বিবাহ নিবন্ধনের জন্য ছেলেকে চাপ দিলে ছেলেটি রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায়।

 

এরপর থেকে ছেলেটির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপায় না দেখে গতকাল সোমবার মেয়েটি সদর মডেল থানায় এসে ছেলেটির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। অভিযুক্ত সজিব আহম্মেদ বন্দর রেললাইন কলাবাগান এলাকার রহমত উল্লাহর ছেলে। 

 

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগে ওই তরুণী উল্লেখ করেন, সাত বছর প্রেমের সর্ম্পকের পর গত ৪ বছর আগে তাদের বিয়ে হয়। নগরের নতুন পালপাড়া এলাকার একটি মন্দিরে হিন্দু মতে মাথায় সিঁদুর পরিয়ে মেয়েটিকে বিয়ে করে সজিব। তবে সজিব তার নিজ ধর্মেই ছিল। এরপর গত ৪ বছর স্বামীর দাবি নিয়ে মেয়ে বাড়িতে এসে বিভিন্ন সময় বসবাস করতে থাকে সজিব। 

 

ওই সময়ের মধ্যে তাকে বিবাহ নিবন্ধন করতে বলে সে করি, করছি বলে সময় ক্ষেপন করতে থাকে। সর্বশেষ গত ২ ডিসেম্বর সজিব মেয়েটির বাড়িতে গেলে সে আবারো তাদের বিয়ে নিবন্ধনের জন্য চাপ দেয়। এতে সজিব ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে গালাগাল করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ।

 

বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করেও না পেরে গতকাল সোমবার দুপুরে এসে মেয়েটি সজিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। ওসি আসাদুজ্জামান আরও বলেন, মামলা দায়েরের পর ছেলেটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন