Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১০:২১ পিএম

ফতুল্লায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার চাঁনমারি বস্তি থেকে নারীসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১’র একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলো- সাজেদা আক্তার (৩০) ও সোলায়মান (২৮)। সোমবার (৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ র‌্যাব ১১’র কার্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারী) বিকেলে চাঁনমারি বস্তি থেকে ১ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৬ হাজার ২শ ৪০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন