পূর্ব ইসদাইরে বহুতল ভবনের সামনে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশংকা
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৮:১০ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার পূর্ব ইসদাইরে রসূলবাগ তিনরাস্তার মোড়ে ও বহুতল ভবনের সামনে ট্রান্সফরমার বসানোর জন্য বিদ্যুতের খুটি স্থাপন করা হচ্ছে। এ খুঁটি স্থাপনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করে এলাকাবাসী খুঁটিটি অন্যত্র সরিয়ে নিতে জোর দাবি জানিয়েছে।
ওই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা বাকেরের মেয়ের জামাতা মতিন ও ফিরোজ মোল্লা জানান, আইন ও নিয়ম বহির্ভূত হওয়ায় এবং এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার কথা ভেবে ডিপিডিসির উর্ধ্বতন কর্মকর্তারা খুঁটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ৩ বার সরাতে গিয়েও একজন প্রভাবশালী ও তার লোকজনের বাধাঁয় তা সরাতে পারেনি।
এলাকাবাসী জানায়, বিভিন্ন দপ্তরে খুঁটি সরানোর জন্য আবেদনপত্র দিলে তা মঞ্জুর করা হয়। ৩ বার খুঁটি সড়াতে এলে এলাকার প্রভাবশালী আবুল কাশেম তার লোকজন নিয়ে বাঁধা প্রধান করায় ডিপিডিসি খুঁটি না সরিয়ে চলে আসে।
ফলে তিন রাস্তার মোড়ের ওই খুটিতে ট্রান্সফরমার বসানো হলে যানবাহনের ধাক্কায় যে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটে ব্যপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত খুঁটিটি সরিয়ে নিতে ডিপিডিসির প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।


