বন্দর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মঙ্গলবার
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ওসমান গনী ভূইয়া, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম. আরাফাত, মহানগর আওয়ামীলীগ নেতা আহসান হাবিব।
বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সবাইকে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে আহবান জানিয়েছেন।


