বন্দর (যুগের চিন্তা ২৪) : ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মাজেন ওরফে মাদেন (৩০) ও বন্দর বাবুপাড়া এলাকার রাধেস চন্দ্র দাসের ছেলে শংকর চন্দ্র দাস (২৩)।


