সড়ক দুর্ঘটনায় বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য নূর জামান আহত
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৭:২৫ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : সড়ক দুর্ঘটনায় বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূর জামান মোল্লা (৪২) ও তার স্ত্রী রুমা জামান (৩২) মারাত্মকভাবে আহত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পথচারিরা দ্রুত ঘটনাস্থলে এসে জখম অবস্থায় আহত সাংবাদিক ও তার স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।
আহত সাংবাদিকের পরিবার সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে সাংবাদিক নূর জামান তার স্ত্রী রুমা জামানকে সাথে নিয়ে মটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিল। ওই সময় অজ্ঞাত নামা একটি গাড়ি তাকে আচমকা ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হবে বলে সাংবাদিকের পরিবাবের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছে।আহত সাংবাদিক নূর জামান মোল্লা ও তার স্ত্রী রুমা জামানের দ্রুত সুস্থ্যতা কামনায় বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সকলের দোয়া চেয়েছেন।


