Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারের রোকনউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ 

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৩:৫৬ পিএম

আড়াইহাজারের রোকনউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ 
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে প্রাণকেন্দ্রে অবস্থিত রোকনউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। বিদ্যালয় থেকে ১০৮ জন পরীক্ষার্থী ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। 


সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সাফল্যের ফলেবিদ্যালয়ের ভাবমূর্তি আরো একদাপ বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন অভিভাবকবৃন্দ।


১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে  ৫২০জন শিক্ষার্থী রয়েছে। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইসমোহান আক্তার নামে এক শিক্ষার্থী বৃত্তি পয়েছেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তিপাল বলেন, বিদ্যালয় থেকে এ বছর শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতি বছরই আমাদের বিদ্যালয় থেকে ভালো রেজাল্ট অর্জন করে থাকে। 


সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা সব সময় শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি বেশি নজড় দিয়ে থাকি। প্রতিদিন শ্রেণি কক্ষে পড়া আদায় করা হয়। ক্লাস পরীক্ষা নেওয়া হয়। বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর মাধ্যমে পাঠদান করানো হয় বিদ্যালয়ের সুন্দর পরিবেশ বিদ্যমান। সব মিলে এটি আড়াইহাজার উপজেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠা বলা চলে।


বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকদের মধ্যে রয়েছেন, ফেরদৌসী বেগম, অজুফা আক্তার, আব্দুর রহিম ভূঁইয়া, আফতাব উদ্দিন চৌধুরী, বজলুর রহমান মিঞা, রত্না পাল, নাসির উদ্দিন, অসীম কুমার দত্ত, মাহতাব উদ্দিন আহমেদ, সোহেল মোল্লা, শাহ আলম, হেলেনা আক্তার, রাকিবুর রহমান, নুরুল হক, ইব্রাহীম মিয়া ও সেলিনা বেগম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন