স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দরের দেউলী চৌরাপাড়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৫ জানুয়ারি) বাদ আছর নাসিক ২৪ নং ওয়ার্ড দেউলী চৌরাপাড়া নূরে জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাঠে দেউলী চৌরাপাড়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সজিব মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফাহাদুজ্জামান মোল্লা পাপ্পুর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
দেউলী চৌরাপাড়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ হাফেজ মোঃ আল ইমরান ছালেহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ সৈয়দ মোঃ মুসাদ্দেক বিল্লাহ আল- মাদানী , প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন।
আরো উপস্থিত ছিলেন দেউলী চৌরাপাড়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ শাহজালাল, সদস্য মাওঃ মোঃ শফিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শেখ, সহ দপ্তর সম্পাদক মোঃ রেসিন, সাংস্কৃতিক সম্পাদক বুলবুল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাজমুল আলম, নাসিক ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন, ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাইদ হাসান, ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ পাপ্পু, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল আহমেদ প্রমুখ ।


