Logo
Logo
×

নগরের বাইরে

গরম চামুচের ছ্যাকায় ভঙ্গ হলো স্বপ্ন !

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:২০ পিএম

গরম চামুচের ছ্যাকায় ভঙ্গ হলো স্বপ্ন !
Swapno

ফরিদ আহম্মেদ বাধন (যুগের চিন্তা ২৪) : চোখে মুখে রঙ্গিন স্বপ্ন নিয়ে বিয়ে হয়েছিল ফাতেমার। অন্য দশটা মেয়ের মতোই আশা করেছিল সুখের সংসারের। কিন্তু না,সুখ আর তার কপালে সয়নি। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে স্বামীর অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। যৌতুকের জন্য এবার স্বামী নজরুল স্ত্রী ফাতেমার দুই হাতে স্টিলের চামুচের গরম ছ্যাকা দিয়েছে। 


শনিবার দিবাগত রাতে রুপগঞ্জের মুড়াপাড়ার দড়িকান্দি ভাংগনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধু ফাতেমা রবিবার (৫ জানুয়ারী) সকালে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত নজরুলকে গ্রেফতার করে।


৮ বছর আগে নজরুলের সাথে বিয়ে হয়েছিল ফাতেমার। চিরাচরিত অঘোষিত নিয়ম অনুযায়ী ফাতেমার পরিবার বিয়ের সময়,নজরুলকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ আসবাব পত্র দিয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই নজরুল তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। তার দাবী আরো টাকা চাই। কিন্তু হতদরিদ্র ফাতেমার পরিবারের পক্ষে নজরুলকে দাবীকৃত টাকা দেয়া সম্ভব হচ্ছিল না।

 

এরই মধ্যে তাদের সংসারে পুত্র সন্তান শাহাদাৎ জন্ম নেয়। ছেলের মুখের দিতে তাকিয়ে ফাতেমা নির্যাতনের পরেও স্বামীর সংসার ছেড়ে যেতে পারেনি। এরই মধ্যে নজরুল মাদকাসক্ত হয়ে পড়ে। সাথে সাথে ফাতেমার উপরও বাড়ে নির্যাতনের মাত্রাও।  


ফাতেমা জানায়, শনিবার রাতে তার স্বামী নজরুল প্রতিদিনের মতো বাসায় ফেরে। বাসায় এসেই যৌতুকের টাকার জন্য তাকে চাপ দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমাকে গরম স্টিলের চামচ দিয়ে দুই হাতে ছ্যাকা দেয়। এসময় ফাতেমার চিৎকারে বাতাস ভারী হয়। আশপাশের লোকজন ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রোববার সকালে  কিছুটা সুস্থ হয়ে তিনি তার স্বামীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত  নজরুলকে গ্রেফতার করে। 


জানাগেছে অভিযুক্ত নজরুল মুড়াপাড়া দড়িকান্দি ভাংগিগাট এলাকার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।  নির্যাতনের শিকার ফাতেমা কুমিল্লা জেলার দূর্গাপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে। 


এব্যাপারে রুপগঞ্জ থানার অফিসার ইন-চার্জ  মাহমুদুল হাসান জানান, বাদীর অভিযোগের  প্রেক্ষিতে নজরুলকে গ্রেফতার করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন