Logo
Logo
×

নগরের বাইরে

ব্যাংক ঋণের নামে প্রতারণার অভিযোগে নারী প্রতারক গ্রেফতার

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:০৬ পিএম

ব্যাংক ঋণের নামে প্রতারণার অভিযোগে নারী প্রতারক গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মানুষকে স্বাবলম্বী করতে তিনি পরামর্শ দিয়ে থাকেন। এরপর ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেয়ারও আশ্বাস দিতেন স্বামী স্ত্রী। কিন্তু এসব তাদের প্রতারনা তা সাধারণ মানুষের বুঝতে কষ্ট হতো। 


কিন্তু যখন সাদা স্ট্যাম্প আর চেকের পাতা ব্যবহার করে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হতো,তখনই ভুক্তভোগী ব্যাক্তি বুঝতে পারতেন স্বপ্ন দেখানো মানুষটি একজন প্রতারক। এমনই একজন নারী প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইন ভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা।


রোববার (৫ জানুয়ারি) লিপি আক্তার নামের প্রতারক নারীকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই)। তার গ্রেফতারে খবরে এসময় প্রতারনার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী আদালতে ভীড় করেছিলেন। 


ভুক্তভোগী কহিনুর বেগম বলেন,ফতুল্লার মুসলিমনগর এলাকায় তিনি বসবাস করেন। পাশ্ববর্তী  মরাখালপাড় এলাকায় লিপি আক্তার প্রথমে তাকে আর্থিকভাবে স্বচ্ছলতার স্বপ্ন দেখায়। এ জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করে দেবেন বলেও লিপি তাকে বলেছিল। লোন পেতে সে তার কাছ থেকে  খালি চেকের পাতা ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এসময় ঋণ পাশের জন্য নগদ টাকাও তার কাছ থেকে নেন প্রতারক লিপি আক্তার। আর এরপরই তার আসল রুপ বেড়িয়ে আসে। 


ঋণের টাকাতো দূরের কথা উল্টো তার কাছ থেকে নেয়া টাকা ফেরত চাইলে,তাকে মিথ্যা মামলা দেয়ার হুমকিম দেয় লিপি ও তার স্বামী জামান। অপরদিকে  কুহিনুরের জামিনদারের দেয়া চেকের পাতায় কৌশলে ১৩ লাখ টাকার অংক বসিয়ে একটি মিথ্যা মামলাও দায়ের করেছেন প্রতারক দম্পতি।


প্রতারক লিপির গ্রেফতারের সংবাদে রবিবার দুপুরে আদালত পাড়ায় এসে জড়ো হয়েছিলেন ভুক্তভোগীরা। তারাও  লিপির বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছে। অভিযুক্ত লিপি আক্তার ফতুল্লার কাশিপুরের মরা খালপাড়া এলাকার আহম্মেদ জামান খানের স্ত্রী।  জামানও তার স্বামীর প্রতারণার কাজে  সহযোগীতা করতেন বলে জানা গেছে। 


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) নারায়ণগঞ্জ-এর অফিসার মো.মিজানুর রহমান মুন্সি জানান, লিপি ও তার স্বামী সহজ সরল মানুষদের টার্গেট করতো। এরপর তাদের পরিবারের সাথে অন্তরঙ্গ সর্ম্পক গড়ে তুলতেন। মানুষের দূর্বলতাকে পুঁজি করে খালি চেক তাদের নামে লিখেও নিতেন। পরে মামলার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিতেন লিপি দম্পতি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন