সন্তানকে সঠিক পথে আনতে অভিভাবকের বিকল্প নেই : ওসি আসলাম
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৯:০৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সন্তান বিপথে গেলে এর চেয়ে বড় কষ্টের আর নেই উল্লেখ করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেছেন,সন্তানকে সুপথে আনেন নয়তো পিতা-মাতা,আত্মীয় স্বজন হিসেবে আপনাকেও খেসারত দিতে হবে।
ফতুল্লার কোন এলাকায় ইভটিজার, কিশোরগ্যাং, মাদক ব্যবসায়ী থাকবেনা। রোববার বিকেলে ফতুল্লার ইসদাইর ও দক্ষিণ সস্তাপুর এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। জঙ্গীবাদের বিষয়ও সকলকে সজাগ দৃস্টিতে থাকতে হবে। পুলিশ সার্বক্ষনিক জনসাধারণের পাশে আছে থাকবে।
দক্ষিন সস্তাপুরের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে উঠার বৈঠকে আরো উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,আলী আকবর মেম্বার,মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান,আবু তাহের মজুমদার,বাশার,মজিবুর রহমান,মেহবুবুল হক তালুকদার টগর,আলী আকব্বর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আসলাম হোসেন বলেন,অতীতে মুরুব্বীরা সামাজিক দায়িত্ব পালন করতেন। কোন প্রকার অনিয়ম মনে হলে তারা যুবকদের বা ছোটদের বাধা প্রদানসহ বিভিন্ন ভূমিকা রাখতেন। তখন ছোটরাও তাদের মানতে বাধ্য থাকতো। তখন অপরাধের ঘটনা কম হতো।
তিনি আরো বলেন, মাদক বিক্রির জন্য তিনটি উপাদান দরকার। মাদক বিক্রেতা,মাদক ক্রেতা ও মাদক বিক্রীর স্থান। এর একটি বন্ধ করতে পারলেও এই অপরাধ আর বাড়তে পারবেনা। আমরা সবাই মিলে যদি এর কোন একটি বন্ধ করতে পারি তা হলে এই অপরাধ আর বাড়তে পারবে না।


